শিবচরে আওয়ামী লীগ নেতা মুরাদ হাওলাদার গ্রেফতার
মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মুরাদ হাওলাদারকে দণ্ডবিধির ১৬৭/২৫ ধারায় আটক করা হয়েছে। তবে গ্রেফতারের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0