শিবচরে ত্যাগী নেতাকে অবমূল্যায়নের অভিযোগ সাজ্জাদ সিদ্দিকীর পক্ষে নাসির উদ্দিনের প্রতিবাদ
শিবচর ডটকম ডেস্ক রিপোর্টঃ
মাদারীপুর-১ (শিবচর) আসনে সাবেক বিএনপির সংসদ প্রার্থী ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর পক্ষে প্রতিবাদী বক্তব্য দিয়েছেন ত্যাগী যুবনেতা মোঃ নাসির উদ্দিন। তিনি অভিযোগ করেছেন, দলের দুঃসময়ে পরীক্ষিত ও নিবেদিত নেতাকে আজ অবমূল্যায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর নিজ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় নাসির উদ্দিন বলেন, “২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও সাজ্জাদ হোসেন সিদ্দিকী বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শিবচরে নির্বাচন করেছিলেন। সেই ত্যাগ আজ দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে উপেক্ষিত।”
তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন না হওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। আমরা বিএনপির পরিবারভুক্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে মাদারীপুর-১ (শিবচর) আসন বিএনপিকে উপহার দেবো। তখন আমাদের নেতা তারেক রহমান জনগণের রায়ে নির্বাচিত এমপি সাজ্জাদ হোসেন সিদ্দিকীকে অবশ্যই গ্রহণ করবেন।”
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন সিদ্দিকীর অংশগ্রহণ শিবচরের নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি করবে এবং ভোটের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন শিবচরের সাবেক ছাত্রনেতা মোঃ রুবেল মুন্সিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0