মাদারীপুরে আড়িয়াল খাঁ সেতুর ওপর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০

Dec 4, 2025 - 23:08
 0

শিবচর ডেস্ক রিপোর্টঃ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজের ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী ‘ওয়েলকাম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ব্রীজের ওপর ওঠার পর সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছু সময় যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0