শিবচরে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Dec 18, 2025 - 23:03
 0
শিবচরে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
শিবচরে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
শিবচরে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
শিবচরে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শিবচর ডটকম ডেস্ক রিপোর্টঃ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মাদারীপুরের শিবচরে উমেদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য বিশেষ দোয়া করা হয়।

শিবচর উপজেলা যুবদল নেতা মোঃ পারভেজ মোল্লার উদ্যোগে বুধবার (১৭ ডিসেম্বর) বাদ এশা উমেদপুর ইউনিয়নের নলচিরা ডিগ্রিচর এলাকায় তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কয়েকশ’ স্থানীয় মুসল্লি অংশ নেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনের বিএনপির এমপি প্রার্থী ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূরউদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, উপজেলা বিএনপির নেতা তাজুল মোল্লা তাজ, মজিবুর রহমান শিশু, উপজেলা যুবদলের নেতা কাজী খোকন, শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়া খালাসী, মোঃ মিলন মোড়ল, মোঃ আয়নাল মাদবর, উমেদপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ফারুক গঙ্গা হাওলাদার, নাসির হাওলাদার, লিটু ঢালী, কে এম জাকারিয়া মোসলেম, যুবদল নেতা মোঃ দিদার মোল্লা, শিবচর পৌর যুবদলের নেতা ইমাম হোসেন জুয়েল, যুবদল নেতা মোঃ ইকবাল মোড়ল, ভান্ডারী কান্দি ইউনিয়ন যুবদলের নেতা এস এম তালিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া উমেদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির নেতা হামিদ উদ্দিন বেপারী, আজাদ মোল্লা, হায়দার আকন, হালান ঢালী, মিজান বেপারী, রফিক শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশবাসীর শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করা হয়।

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0