মাদারীপুর–১ (শিবচর)আসনে গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী কামাল জামান নূর উদ্দিন মোল্লা

Dec 13, 2025 - 03:08
 0

শিবচর ডেস্ক রিপোর্টঃ 

মাদারীপুর-১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও উঠান বৈঠক জোরদার করেছেন বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান নূর উদ্দিন মোল্লা। তফসিল ঘোষণার পর থেকেই শিবচরের ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে তিনি ধারাবাহিকভাবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার রাত পর্যন্ত তিনটি ইউনিয়নে একাধিক উঠান বৈঠক করেন তিনি। এসব উঠান বৈঠকে ভোটার ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যা আয়োজকদের মতে, এলাকায় তার জনপ্রিয়তার প্রতিফলন।

স্থানীয়রা জানান, ৫ আগস্ট ২০২৪ থেকে কামাল জামান নূর উদ্দিন মোল্লা বিভিন্ন ইউনিয়নে নিয়মিত সভা-সমাবেশ, দলীয় কর্মসূচি ও গণসংযোগ চালিয়ে আসছেন। তার সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড ও মাঠপর্যায়ের উপস্থিতি দেখে ৩ নভেম্বর দল তাকে মাদারীপুর–১ আসনের জন্য প্রাথমিকভাবে বিবেচনায় নেয়। তবে পরবর্তীতে বিএনপির নীতিনির্ধারকরা প্রার্থী পরিবর্তন করলে তিনি মনোনয়ন বঞ্চিত হন।

মনোনয়ন না পেলেও তিনি তার সমর্থকদের সঙ্গে নিয়ে মাঠে আছেন এবং ব্যাপক জনসমর্থন পাওয়ায় আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন।

তফসিল ঘোষণার পর কাঠালবাড়ি, কুতুবপুর, সন্ন্যাসীর চরসহ একাধিক ইউনিয়নে তিনি টানা তিন দিন উঠান বৈঠক করেন। এসব বৈঠকে স্থানীয় জনগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং নেতৃত্বে নতুন পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

কামাল জামান নূর উদ্দিন মোল্লা জানান, জনগণের আগ্রহ ও সমর্থন তাকে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আরও উৎসাহিত করছে। তিনি জনসেবাকে অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 2
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0