মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আকরাম হোসাইনের উঠান বৈঠক অনুষ্ঠিত

Dec 13, 2025 - 01:10
 0
মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আকরাম হোসাইনের উঠান বৈঠক অনুষ্ঠিত

শিবচর প্রতিনিধিঃ
মাদারীপুর-১ (শিবচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী হযরত মাওলানা আকরাম হোসাইন সাহেব বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বন্দরখোলা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে পৃথকভাবে তিনটি উঠান বৈঠক ও গণসংযোগ করেন। দিনের বিভিন্ন সময়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

উঠান বৈঠকে মাওলানা আকরাম হোসাইন জনগণের দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় তিনি পীর সাহেব চরমোনাইয়ের দোয়া ও সালাম পৌঁছে দেন এবং বলেন, “শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। স্থানীয়দের উপস্থিতি ও আগ্রহে পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0