আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন" তারেক রহমান" ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ-বিক্ষোভে উত্তাল বিএনপি

Dec 13, 2025 - 01:41
 0
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন" তারেক রহমান" ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ-বিক্ষোভে উত্তাল বিএনপি

 শিবচর ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পৌঁছাবেন। তাকে স্বাগত জানাতে বিএনপি প্রস্তুতি নিচ্ছে।”

২০০৭ সালের এক–এগারোর পটপরিবর্তনের সময় গ্রেপ্তারের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে তারেক রহমান সেখানেই অবস্থান করছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে থাকা সাজাসহ মামলার রায় বাতিল ও অব্যাহতির পর দেশে ফেরার আলোচনা জোরদার হয়।

এদিকে বিএনপি নেতা ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা-প্রতিবাদের ঝড় উঠেছে। জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুই হামলাকারী সম্প্রতি হাদির নির্বাচনী প্রচারণা টিমে যোগ দিয়েছিল।
হামলার পর হাদির ভাইকে ফোন করে খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা এবং সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় জানিয়েছে, ওসমান হাদি লাইফ সাপোর্টে আছেন।
এরই মধ্যে হাদির ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে ফিরে তারেক রহমানই নিজে মনোনয়নপত্র জমা দেবেন।
এ ছাড়া দলের আরেক নেতা ফারুকী দাবি করেন-হাদি কয়েকবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছিলেন।

ঘটনাটিকে “নির্বাচনকে ঘিরে স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশন” বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আবিদুল ইসলাম। অন্যদিকে প্রধান উপদেষ্টা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার জীবন–মরণ সংকট ঘনীভূত হলে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা আরও তীব্র হয়। লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছিলেন-
“এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে। তবে দেশে ফেরার সিদ্ধান্ত কেবল আমার একার নয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0