ডাসারে পুলিশের অভিযানে গাঁজাসহ চারজন গ্রেপ্তার
মাদারীপুরের ডাসার থানায় পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর চলবল হাইস্কুল মাঠ এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর চলবল গ্রামের মৃত পুলিন বাড়ৈর ছেলে প্রকাশ বাড়ৈ (৩৮), প্রবীন পাত্রের ছেলে তন্ময় পাত্র (২১), লক্ষণ বাড়ৈর ছেলে বিটল বাড়ৈ (২৪) এবং রঞ্জিত সরকারের ছেলে রথিন সরকার (২১)।
পুলিশ জানায়, রাতে সন্দেহজনক অবস্থানে থাকা চারজনকে আটক করে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। এদের মধ্যে প্রকাশ বাড়ৈর নামে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে যৌথ দলটি অভিযান পরিচালনা করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0