আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে ১১ ডিসেম্বর–পরবর্তী ‘পরিকল্পনা’ নিয়ে আলোচনা
শিবচর ডেস্ক:
গত ৯ ডিসেম্বর “আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি” নামের একটি টেলিগ্রাম গ্রুপে ১১ ডিসেম্বরের পরবর্তী সময়কে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। গ্রুপে শেয়ার হওয়া কথোপকথনে দেখা যায়, আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন একজন সদস্য, যাকে অন্যান্যরা “চীফ” নামে সম্বোধন করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো-সেই ব্যক্তির টেলিগ্রাম প্রোফাইলে কোন নাম ব্যবহার করা হয়নি; পুরো প্রোফাইলটি একটি মাত্র “ডট (.)” চিহ্ন দিয়ে রাখা হয়েছে।
গ্রুপের আলোচনায় কী ধরনের পরিকল্পনা বা কার্যক্রম নিয়ে কথা বলা হয়েছে ,তা স্পষ্টভাবে জানা না গেলেও, কথোপকথনের ভাষা থেকে বোঝা যায় যে ১১ ডিসেম্বরের আগে-পরে অনলাইনে সক্রিয়তা বাড়ানো এবং নির্দিষ্ট কিছু কর্মপন্থা বাস্তবায়নের বিষয়ে আলাপ হয়।
এ বিষয়ে গ্রুপের সক্রিয় সদস্যরা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে অনলাইন রাজনীতি বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বা দলীয় সমর্থক গোষ্ঠীর টেলিগ্রাম ও অন্যান্য এনক্রিপটেড প্ল্যাটফর্মগুলোতে এমন পরিকল্পনামূলক আলোচনা এখন সাধারণ চিত্রে পরিণত হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0